সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পারফরমেন্স বেজড গ্রান্ট পুরস্কার বিতরণ

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পারফরমেন্স বেজড গ্রান্ট পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন” (PBGS) স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম ও কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পারফরমেন্স বেজড গ্রান্ট পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালের পরীক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৮ জন এবং ২০২৩ সালের পরীক্ষার্থীদের মধ্য থেকে মোট ২০ জন শিক্ষার্থী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম এবং ভোকেশনাল পরীক্ষার কৃতী শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার বদরুজ্জামান তালুকদার এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের ফলাফলের উন্নয়নে উৎসাহ জোগায়। ভবিষ্যতে আরও শিক্ষার্থী যাতে এই পুরস্কারের আওতায় আসতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও একজন কৃতি শিক্ষার্থী, অভিভাবক সদস্য, শিক্ষক ও সাংবাদিক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সম্পন্ন হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com