সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

এনসিপির চার নেতার পদত্যাগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
এনসিপির চার নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহের নান্দাইল উপজেলা কমিটি থেকে একসঙ্গে চার নেতা পদত্যাগ করেছেন। সোমবার (২৫ আগস্ট) লিখিতভাবে তারা নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগী নেতারা হলেন—উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ। তারা অভিযোগ করেছেন, সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শ বজায় রাখা হচ্ছে না এবং উপজেলা পর্যায়ের কিছু নেতা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন।

কাওছার আহম্মেদ জিসান বলেন, ‘সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’

এ বিষয়ে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন বলেন, পদত্যাগের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে তিনি পদত্যাগের কারণ জানার চেষ্টা করবেন বলে জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com