রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাগলা মসজিদে রেকর্ড ১২ কোটি ০৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানসিন্দুকে নতুন রেকর্ড
ফাইল ছবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার নতুন রেকর্ড গড়েছে। দিনব্যাপী গণনা শেষে রাত সোয়া ১০টায় জানানো হয়—সিন্দুক থেকে পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

শনিবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ১০টি লোহার সিন্দুক ও ৩টি ট্রাঙ্ক খোলা হয়। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরাও নিরাপত্তায় ছিলেন। এবার চার মাস ১৮ দিন পর সিন্দুক খোলা হলো। এর আগে গত ১২ এপ্রিল খোলার সময় ৯ কোটি ১৭ লাখ টাকা পাওয়া গিয়েছিল। এবার মোট ৩২ বস্তা টাকা জমা হয়।

লোকমুখে প্রচলিত, এখানে দান করলে মানসিক বাসনা পূরণ হয়। এজন্য দূর-দূরান্ত থেকেও মানুষ দান করতে আসেন। দানস্বরূপ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ছাড়াও গরু-ছাগল, হাঁস-মুরগি, কোরআন শরিফ ইত্যাদি দেওয়া হয়। টাকা গণনায় মসজিদ কমিটি, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। গণনা শেষে টাকা রূপালী ব্যাংকে জমা রাখা হয়।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১১৫ কোটি টাকা ব্যয়ে “পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স” নির্মাণ হবে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বর্তমানে মসজিদের নামে ১৩টি ব্যাংকে প্রায় ৯০ কোটি টাকার এফডিআর রয়েছে, যার মুনাফা গরিব ও অসহায়দের সহায়তায় ব্যবহার হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com