বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। বাস খালে পড়ে গেলে প্রায় ৩০ জন যাত্রীর বেশিরভাগই জানালা ও দরজা দিয়ে বের হতে সক্ষম হন। তবে কয়েকজন বাসের ভেতরে আটকা পড়েন। ফায়ার সার্ভিস টিম দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের বের করেন এবং হাসপাতালে নেওয়ার পর ৫ জনকে মৃত ঘোষণা করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে ৭ জনকে উদ্ধার করেছি, যার মধ্যে ৫ জন মারা গেছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

দুর্ঘটনার কারণে এক ঘণ্টার জন্য লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, ফলে সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী যান চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনার দুই ঘণ্টা পার হলেও এখনও পানির নিচে কেউ আটকা আছে কি না তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন জানান, চন্দ্রগঞ্জ দুর্ঘটনায় নিহত ৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com