সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

মার্সেল মার্সো স্মরণে ঢাকায় তিনদিনব্যাপী মূকাভিনয় কর্মশালা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
মার্সেল মার্সো স্মরণে ঢাকায় তিনদিনব্যাপী মূকাভিনয় কর্মশালা

বিশ্বখ্যাত মূকাভিনয় শিল্পী ও “মাস্টার অব মাইম” খ্যাত মার্সেল মার্সোর অষ্টাদশ প্রয়াণবার্ষিকী স্মরণে ঢাকায় আয়োজন করা হচ্ছে তিনদিনব্যাপী মূকাভিনয় কর্মশালা। বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের উদ্যোগে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে।

এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, প্রশিক্ষণ সম্পাদক শহিদুল মুরাদ ও বটতলা‘র থিয়েটার কর্মী কাজী রোকসানা রুমি।

আয়োজকরা জানান, কর্মশালায় কেবল অভিনয়ের কৌশল নয়, বরং শরীর সচেতনতা, রিদমিক মুভমেন্ট, নাট্য উপস্থাপনা এবং সমসাময়িক জীবনের নানা বিষয়কে মূকাভিনয়ের ভঙ্গিতে প্রকাশের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কর্মশালায় অংশ নিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। আগ্রহী অংশগ্রহণকারীরা যোগাযোগ করতে পারবেন মেজবাহ চৌধুরীর সঙ্গে।

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান জানিয়েছে, তরুণ প্রজন্মকে মূকাভিনয় শিল্পচর্চায় আগ্রহী করে তোলা এবং আন্তর্জাতিক মানের শিল্পচর্চার সঙ্গে যুক্ত করতে নিয়মিতভাবেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com