মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পিআর এর দাবিতে ‘গণভোট’ চাইল ইসলামী আন্দোলন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
পিআর এর দাবিতে ‘গণভোট’ চাইল ইসলামী আন্দোলন

সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে ‘গণভোট’ দেয়ার আহ্বান জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

ঢাকায় সাত দলের পৃথক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

এসময় ফয়জুল করিম বলেন, ‘বিএনপির একজন নেতা বলেছেন, ৯০ শতাংশ ভোট তাদের, যদি তাই হয় তাহলে তো তারা আসন পাবে ২৭০ এর ওপরে। তারা তো এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়?’

সংস্কার ও বিচার নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের নেতারা। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সংস্কার ও বিচার না করে আপনি কীভাবে নির্বাচন দেন?’

সমাবেশের পর ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com