রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ফেরানোর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ পরিস্থিতি তৈরি হয়।

বিকেল চারটার দিকে সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা জুবেরী ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা দু’হাত প্রসারিত করে তাঁদের বাধা দেন। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি হয়।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের গাড়ি আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ। শনিবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের গাড়ি আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

এরপর সহ-উপাচার্যসহ কর্মকর্তারা জুবেরী ভবনের দোতলায় একটি কক্ষে অবস্থান নেন। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীরা সিঁড়ি ও বারান্দায় অবস্থান নিয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, বিকেল তিনটার দিকে সহ–উপাচার্যের গাড়ি প্রশাসন ভবন থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তা আটকে স্লোগান দিতে থাকেন। প্রতীকী ভিক্ষা হিসেবে গাড়ির ইঞ্জিনের ওপর খুচরা টাকা রাখেন তাঁরা। প্রায় ২০ মিনিট গাড়িতে আটকে রাখার পর চালকের কাছ থেকে চাবি কেড়ে নেন। এরপর সহ–উপাচার্য হেঁটে বাসভবনের দিকে গেলে শিক্ষার্থীরা পিছু নেন এবং বাসার ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে প্রক্টরসহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা আটকা পড়েন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

প্রক্টর মাহবুবর রহমান বলেন, “শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে গাড়ি আটকে দেয়। পরে সহ–উপাচার্য হেঁটে বাসায় যাওয়ার চেষ্টা করলে তাঁকে যেতে দেওয়া হয়নি। আলোচনার জন্য আমরা জুবেরী ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা সামনে এসে দাঁড়ায়। তখন ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কে কীভাবে শুরু করেছিল, আমি জানি না।” তিনি আরও অভিযোগ করেন, ধস্তাধস্তির সময় তাঁর হাতঘড়ি ও পকেটের ১০ হাজার টাকা হারিয়েছেন।

জুবেরী ভবনে সহ–উপাচার্য সাংবাদিকদের বলেন, “আমাকে যতই বাসায় ঢুকতে না দিক, আমি এককভাবে কোনো সমাধান দেওয়ার এখতিয়ার রাখি না। সমাধান বডিতে বসে দিতে হবে। আমি কেন অবরুদ্ধ হলাম, সেটা আমার জানা নেই।”

এ ঘটনায় সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ফেসবুকে লেখেন, “জুলাইয়ের পর আবার মাইর খাওয়া শুরু হলো। রাবি প্রশাসন গায়ে হাত তুলল, গলা চেপে ধরল। কোনো অভিযোগ দেব না, তদন্ত কমিটিও গঠন করব না। শুধু পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করতে হবে।” তিনি জুবেরী ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সবাইকে ডাকেন। আরও একটি বিপ্লব এই ক্যাম্পাসে হোক। পোষ্য কোটাকে নামে-বেনামে এই ক্যাম্পাসে থাকতে দেব না।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com