রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাবিতে ‘কিছু শর্তে’ মিলেছে ছাত্র রাজনীতির অনুমতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
শাবিতে ‘কিছু শর্তে’ মিলেছে ছাত্র রাজনীতির অনুমতি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শর্তসাপেক্ষ ফের ছাত্র রাজনীতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শর্তে বলা হয়েছে, ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি পালন করতে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে অনুমতি নিতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ আগস্ট প্রক্টরিয়াল কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে গত বছরের ৬ নভেম্বর ছাত্ররাজনীতিতে আরোপ করা নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করা যাবে। তবে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে পূর্বের মতো সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (শাকসু) নির্বাচনে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com