মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু ১ হাজার কোটি টাকার বড় ঋণখেলাপীদের বিশেষ ছাড় মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

যুক্তরাষ্ট্রে হামলার অভিযোগে আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

তিনি জানান, নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার(২৪ সেপ্টেম্বর) রাতে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন। বাংলাদেশ সময় আজ(২৫ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আখতার এ তথ্য দেন।

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, “এয়ারপোর্টে হামলার পরে আজ (নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার) সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

“পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল— তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার(২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে যান বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। এসময় বিমানবন্দরে আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) এর নেতাকর্মীরা তাদের ঘিরে স্লোগান, গালিগালাজ ও হেনস্তা করে এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।

আখতার বলেন, “ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে, যারা ওই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন— তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন।

“ইউএনের যে রিপোর্ট, সে ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি, আমরা মনে করি যে, আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক— দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা— সেটা আমরা গ্রহণ করব। আমরা এ কথা বিশ্বাস করি যে, আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন, সে অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com