বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

‘দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
‘দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই’

বিগত দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কারণ হিসেবে তিনি রাজনৈতিক দলগুলোর মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা জানিয়েছেন।

তথ্য উপদেষ্টা বলেন, গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব আমি জানি না।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে এসব কতা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কীভাবে সহযোগিতা করতে পারবেন। ওনারা কীভাবে অবস্টাকল করবেন না…এবং আমাদের কাজগুলো করতে দেবেন।

মাহফুজ আলম বলেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করল যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর স্লোগান তার সরকারি বাসভবন থেকে শুনতে পেতেন বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে শুরু করে বিল আকারে পাস হওয়া পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে। তিনি আরও দুই মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিলেও সেটি এখনো দ্বিতীয় ধাপে রয়েছে।

মাহফুজ আলম বলেন, যেখানে বাকি উপদেষ্টারা গত বছরের আগস্ট মাসে দায়িত্ব নিয়েও বুঝে উঠতে পারছেন না কী করবেন, সেখানে তিনি এমন সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন যে পরদিন তাকে উপদেষ্টা পদ ছাড়তে হয় কি না, তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই সরকারের সময়সীমার মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার আশাবাদ ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com