বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

শাপলা প্রতীক না পেলে এনসিপির পরিকল্পনা কী, জানালেন সারজিস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
শাপলা প্রতীক না পেলে এনসিপির পরিকল্পনা কী, জানালেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয়, এনসিপি সেই পথে যাবে।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

এদিন বিকেলে এনসিপির নিবন্ধন পাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সে ঘোষণার পর এক ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করেছে, তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোন আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ।

এরপরই শাপলা প্রতীক ইস্যুতে নিজেদের আগের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, কিন্তু শাপলা মার্কা দেয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও মার্কা নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনভাবেই কাম্য নয়।

সারজিস যোগ করেন, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনো প্রত্যাশা করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com