বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুর

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে নিশ্চিত করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৬টায় নুরুল হক নুর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বিমানবন্দরে পৌঁছাবেন।

গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান নুর। সেখানে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিলেও কিছু শারীরিক জটিলতা থেকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com