মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু ১ হাজার কোটি টাকার বড় ঋণখেলাপীদের বিশেষ ছাড় মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু

জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্তের পথে গণভোটের প্রস্তাব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্তের পথে গণভোটের প্রস্তাব

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের সংবিধানসম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের আলোচনা শেষে এ কথা জানিয়েছেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা ফাইনাল স্টেজে (চূড়ান্ত ধাপে) আমরা আছি… মোটাদাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি।

গণভোটের প্রস্তাব প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, আমরা সব রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি কি না, এটা একটা প্রশ্ন। তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি—জনগণ তার পক্ষে আছে কি না, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত।

এসময় গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, রেফারেন্ডামের (গণভোট) যে আর্টিকেল ১৪২ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে রিইনস্টেট (পুনঃপ্রতিষ্ঠিত) হয়েছে। এখন সংবিধানের আর কোথাও রেফারেন্ডাম করা যাবে না, এমন কোনো বিধান নেই। সুতরাং একটা অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেন্ডাম (গণভোট) করার জন্য।

তিনি আরও বলেন, রেফারেন্ডামের (গণভোট) মাধ্যমে যে জনরায় আসবে, সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়। সুতরাং সব সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবেন। জনরায় হচ্ছে চূড়ান্ত। যখন যে পক্ষে বলবে, তখন সেই সংসদ ও সংসদ সদস্যরা সেটা মানতে বাধ্য।

বৈঠকে জুলাই সনদের বিভিন্ন ধারার ওপর ‘নোট অব ডিসেন্ট’ থাকা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে। অঙ্গীকারনামায় সবাই সই করবেন… ওয়েবসাইটে যাবেন, সব পার্টির ইশতেহারে থাকবে। জনগণ জানবে, জুলাই সনদে কী আছে। যারা ম্যান্ডেট পাবেন, তারা তাদের নোট অব ডিসেন্ট অনুসারে যেতে পারবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com