মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি নিস্পত্তি এবং পুনর্বাসনের দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলার সদস্যরা।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে অংশ নিয়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ নিহত, আহত ও নিখোঁজ হন। শহিদ ও আহতদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো এবং সত্য উদঘাটন কমিশন গঠন করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান প্রধান কয়েকটি দাবিসমূহঃ

১. জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহিদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
২. নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
৩. ‘সত্য ও ন্যায় কমিশন’ (Truth & Justice Commission) গঠন করে ঘটনার পূর্ণ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
৪. গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে জাতীয় শোক দিবস ঘোষণার উদ্যোগ নিতে হবে।
৫. প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে স্মৃতিফলক নির্মাণ করে তাদের স্মৃতি সংরক্ষণ করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের প্রতি সম্মান জানানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি জাতির ইতিহাস ও ন্যায়বিচারের প্রশ্ন।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com