রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লন্ডনে আজ গান শোনাবেন সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
লন্ডনে আজ গান শোনাবেন সাবিনা ইয়াসমিন

লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে প্রবাসী বাঙালিদের অন্যতম বড় সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন—১৬তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। আজ শনিবার (১৯ অক্টোবর) পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ারে দিনব্যাপী বর্ণাঢ্য এ উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও কলকাতার বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

এবারের আয়োজনে সবচেয়ে বড় আকর্ষণ সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন পর লন্ডনের মঞ্চে গান পরিবেশন করবেন বাংলা গানের এই জীবন্ত কিংবদন্তি। তাঁর সঙ্গে থাকছেন প্রখ্যাত তবলাশিল্পী চন্দন দত্ত, সংগীতশিল্পী মনোয়ার হোসেন টুটুল এবং লন্ডনের স্থানীয় কয়েকজন মিউজিশিয়ান।

উৎসবের প্রধান সমন্বয়ক ও উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বলেন, “লন্ডনের প্রবাসী বাঙালিদের কাছে এই আয়োজন এক মিলনমেলা। সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে এবারের উৎসব সত্যিই বিশেষ হয়ে উঠেছে।”

গত ১২ অক্টোবর লন্ডনে পৌঁছানো সাবিনা ইয়াসমিন জানান, “আমাকে এই আয়োজনে যুক্ত করার জন্য আয়োজকদের ধন্যবাদ। মনে হচ্ছে, যেন নিজের মানুষদের মাঝেই ফিরে এসেছি। আজ গানে গানে শ্রোতাদের সঙ্গে গল্প হবে, আড্ডা হবে।”

তবলাশিল্পী চন্দন দত্ত জানান, সাংস্কৃতিক পর্বে সাবিনা ইয়াসমিনের সঙ্গে মঞ্চ ভাগ করবেন কলকাতার সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে এই পর্ব।

প্রবাসী শ্রোতাদের জন্য আবেগমাখা বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, “বাংলা গান আমার শ্বাস, আমার জীবন। পৃথিবীর যেখানেই যাই, বাঙালি শ্রোতার মুখে হাসি দেখলে মনে হয়—আমার গান এখনো বেঁচে আছে।”

জানা গেছে, তিনি আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

বাংলা সিনেমার সোনালি যুগের অন্যতম প্রতীক সাবিনা ইয়াসমিন ১৯৬২ সালে রবিন ঘোষের সুরে ‘নতুন সুর’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে সংগীতজীবন শুরু করেন। এরপর ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি গেয়েছেন হাজারো কালজয়ী গান, পেয়েছেন অগণিত পুরস্কার ও শ্রোতাপ্রেম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com