শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা

আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শিক্ষকদের আন্দোলন স্থগিতের খবরের পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারপ্রধানের বক্তব্য তুলে ধরা হয়।

রাজধানীতে গত কয়েকদিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের টানা আন্দোলনের মুখে মঙ্গলবার সরকার দুই ধাপে তাদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।

এ খবরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে। তিনি বলেন, তবে বাস্তবতা হল, ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর মত সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি। তাই সরকারকে বাস্তবতার নিরিখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রধান উপদেষ্টা আশা করেন, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে, আগামী বছরের জুলাই থেকে বাড়িভাড়া আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com