সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি

আদালতের আদেশে আরও একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। হাতি প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি।

রোববার (২৬ অক্টোবর) দলটির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় নিবন্ধন সনদ নিয়েছেন।

নির্বাচন কমিশন-ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রিট আবেদনের সূত্রে হাই কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এ দলের জন্য হাতি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।

বিআরপির চেয়ারম্যান আবু হানিফ হৃদয় নিবন্ধন সনদ পেয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায় বিচার পেয়েছি।

সবশেষ গত সেপ্টেম্বরে আদালতের আদেশে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেওয়া হয়। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধনের নিয়ম চালু হয়। দেশে এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৭টি হলেও নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আওয়ামী লীগসহ পাঁচটি দলের।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। ২২টি দলের সরেজমিন তদন্ত শেষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়।

এক ডজন দলের বিষয়ে পুনঃতদন্ত চলছে। সব শর্ত পূরণ করলে নিবন্ধনযোগ্য দলের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com