রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেসি আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
মেসি আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান

২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসি কীভাবে আবার আন্তর্জাতিক মঞ্চে খেলবেন তা নিয়ে কৌতূহল বেড়েছে। এবার নিজেই এ বিষয়ে মুখ খুলেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। তবে তিনি শর্ত দিয়েছেন, সবকিছু তাঁর শারীরিক ফিটনেসের ওপর নির্ভর করবে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্বকাপে খেলা সব সময়ই বিশেষ কিছু। আমি সেখানে থাকতে চাই, আর যদি থাকি, তাহলে দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘ইন্টার মায়ামির হয়ে আগামী মৌসুমের প্রস্তুতি শুরু হলে প্রতিদিন নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করব। আমি ফিট থাকলে অবশ্যই খেলতে চাই। আগের বিশ্বকাপ আমরা জিতেছি, আর সেটি ধরে রাখার সুযোগ পাওয়া সত্যিই দারুণ হবে।’

গত সেপ্টেম্বরেও মেসি জানিয়েছেন, বিশ্বকাপে খেলবেন কিনা তা শরীরের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ‘শরীর যখন সাড়া দেয় না, তখন ফুটবল উপভোগ করা যায় না। আমি চেষ্টা করি নিজের সঙ্গে সৎ থাকতে। ভালো লাগলে খেলব, না লাগলে নয়।’

মেসির পারফরম্যান্স এখনও চমকপ্রদ। এমএলএসের চলতি মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন, জিতেছেন নিজের প্রথম গোল্ডেন বুট। পাশাপাশি এমভিপি পুরস্কারের ফাইনালিস্টও হয়েছেন। যদি এই পুরস্কার জিততে পারেন, তবে টানা দুই মৌসুমে এমভিপি জেতার রেকর্ড হবে তাঁর।

বর্তমানে মেসির নজর ক্লাব সাফল্যের দিকে। এমএলএস কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে ৩–১ গোলে জিতেছে মায়ামি। ২ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচেও জয় পেলে নিশ্চিত হবে শেষ চারে জায়গা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com