শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানান, নতুন এ দুটি দলকে প্রতীক বরাদ্দসহ নিবন্ধন দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এ বিষয়ক গেজেট প্রকাশের কথাও বলেন তিনি।

নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলের কাছ থেকে এ বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করা হয়। একদফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে।

নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থতায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি দল। বাকি ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত চালায় ইসির এ সংক্রান্ত কমিটি। ৩০ সেপ্টেম্বর জানানো হয়, দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। একটি দলের বিরুদ্ধে ফের আপত্তি উঠে। এরপর পুন তদন্তে যায় কমিশন।

সবশেষ ৪ নভেম্বর জানানো হয়, তিনটি দলকে নিবন্ধন দেওয়া হবে; এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশ্যাক’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে কারও আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে লিখিত আবেদন করতে বলা হয়। অবশেষ দুটির নিবন্ধন চূড়ান্ত করা হল।

সংসদ নির্বাচনে অংশ নিতে দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয় ২০০৮ সালে। তখন এ প্রথা চালুর পর এ পর্যন্ত ৫৫টি দলের নিবন্ধন থাকল। এর বাইরে স্থগিত রয়েছে আওয়ামী লীগের, বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

কমিশনের সচিব আখতার আহমেদ প্রেস ব্রিফিংয়ে মোট ভোটারের এ সংখ্যা জানিয়ে বলেছেন, বাড়ি বাড়ি যাওয়া, উদ্বুদ্ধকরণ ও প্রচারণা ইত্যাদির প্রেক্ষাপটে ভোটার বেড়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com