সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ক্লাউডফ্লেয়ার ডাউন: বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট অচল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
ক্লাউডফ্লেয়ার ডাউন: বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট অচল

ওয়েব অবকাঠামো ও ওয়েবসাইট নিরাপত্তা সেবাদাতা মার্কিন কোম্পানি ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত সমস্যার কারণে বড় ধরনের বিভ্রাটের শিকার হয়েছে সামাজিক মাধ্যম এক্স, স্পটিফাই, এআই চ্যাটবট চ্যাটজিপিটি, ক্যানভাসহ আরও বেশ কিছু ওয়েবসাইট।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র পর্যালোচনাবিষয়ক সাইট লেটারবক্সডসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়- ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি’।

হাজার হাজার ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে এ সমস্যার কথা জানিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এই বিভ্রাটের শিকার মনিটরিং সাইট ‘ডাউনডিটেক্টর’ প্রতিবেদনে লিখেছে, মঙ্গলবার দুপুরের পর এ সমস্যায় ব্যবহারকারীদের রিপোর্ট করার সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে যায়।

ক্লাউডফ্লেয়ারের এ প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছেন ১০ হাজারেরও বেশি ডাউনডিটেক্টর ব্যবহারকারী।

এক্স’সহ বিভ্রাটের শিকার কয়েকটি ওয়েবসাইট সাময়িকভাবে অনলাইনে ফিরে এলেও খানিক পরেই সেগুলোতে আবার নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম’সহ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটের শিকার হয়েছে বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটও।

ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইটে কেবল একটি বার্তা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে, ‘ক্লাউডফেয়ার নেটওয়ার্কের এক অভ্যন্তরীণ সার্ভার ত্রুটির’ কারণে এমন সমস্যা হচ্ছে।

অনেক অনলাইননির্ভর কোম্পানি নিজেদের ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাপ্লিকেশন চালাতে ক্লাউডফ্লেয়ার ব্যবহার করে, যা এসব কোম্পানিকে নেটওয়ার্ক ও সুরক্ষা পরিষেবা প্রদান করে।

ক্লাউডফ্লেয়ার তাদের সার্ভারে এক আপডেটের মাধ্যমে বলেছে, কোম্পানিটির ‘অভ্যন্তরীণ সিস্টেমে কিছু সমস্যা বা ত্রুটি দেখা দিয়েছে, যার কারণে তাদের পরিষেবার মান কমেছে’। এর ফলে, গ্রাহকরা কিছু পরিষেবা ব্যবহারের সময় সমস্যার মুখে পড়তে পারেন।

‘আমরা দেখছি, কিছু পরিষেবা আবার স্বাভাবিক হচ্ছে। তবে আমাদের এ সমস্যা সমাধানের প্রচেষ্টা চলমান থাকায় এখনও সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com