সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা

ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিভিআইপি হিসেবে অনুমোদন করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যেই ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যম বসবে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসবেন এবং ১০ ডিসেম্বর ঢাকায় ত্যাগ করবেন। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় এয়ার অ্যাম্বুল্যান্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠবে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে এবং এই মুহূর্তে নতুন কোনো তারিখ বলা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুল্যান্স আসার পর যেকোনো দিন তাকে নেওয়া হবে।

একজন চিকিৎসক জানিয়েছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন একই রয়েছে। এয়ার অ্যাম্বুল্যান্স দেরিতে আসার পাশাপাশি শারীরিক অবস্থাও ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত তা বিবেচনায় নিতে হচ্ছে।’

বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কাতারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসার সময়সূচি পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। প্রাথমিকভাবে ১০ ডিসেম্বর ঢাক থেকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com