শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এবং ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে এ উপলক্ষে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকা থেকে বাছাই করা মোট ৩০ জন প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারকে মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষকবৃন্দ ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও উন্নত করার আহ্বান জানান।

উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com