বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে দ্রুত পাসপোর্টের নামে প্রতারণা, ২০ দালাল আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে দ্রুত পাসপোর্টের নামে প্রতারণা, ২০ দালাল আটক

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযানে র‍্যাবের হাতে ২০ জন দালাল আটক হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জ র‍্যাব-১৪ ও র‍্যাব হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, অভিযানের আগে সিভিল পোশাকে থাকা র‍্যাব সদস্যদের কাছে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্রের সদস্যরা মোটা অঙ্কের টাকা দাবি করে। পাশাপাশি পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকেও সরকারি ফি ছাড়াও বিভিন্ন অঙ্কের টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়। অভিযান শেষে আটক দালাল চক্রের ২০ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মুস্তাফিজুর রহমান (৪৫), মো. মোতাহার হোসেন (২৭), মো. মিজানুর রহমান (৩০), মো. রনি (২৬), মো. বাদল মিয়া (৪৭), মো. হৃদয় মিয়া (২৫), মো. ফয়সাল (২২), আব্দুর রহমান (২৫), মো. হাফিজ হোসেন (৩০), মো. সাগর আহমেদ (৩৫), মো. শামিম মিয়া (৩১) ও মো. রাফসান (২৩)।

১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মাসুদ রানা (৩৮), মো. রাসেল মিয়া (৩২), মো. শাফায়াতুল খালেক সাইফুল (৩৮), মো. অজুল মিয়া হৃদয় (২৫), মো. নাদিম মিয়া (২৮) ও মো. ইমন (২০)। এছাড়া মো. সেলিম মজুমদার (৪৮) ও মো. মাহফুজকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরও জানান, পাসপোর্ট অফিসের আনসার সদস্যসহ কিছু অসাধু ব্যক্তির সঙ্গে দালালদের যোগসাজশের তথ্যও পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসাধারণের ভোগান্তি কমাতে এবং দালালচক্র নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com