রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

রমজানের শুরুতেই তাড়াইলে লেবুর দামে আগুন

রুহুল আমিন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
রমজানের শুরুতেই তাড়াইলে লেবুর দামে আগুন

পবিত্র রমজান মাসের শুরুতেই কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় লেবুর বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাজারে প্রকারভেদে লেবু ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে ইফতারের অন্যতম উপকরণ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে তাড়াইল সদর বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বিভিন্ন জাতের লেবু খুচরা বাজারে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, মাত্র দুই সপ্তাহ আগেও লেবুর দাম ছিল সহনীয়। কিন্তু রমজান শুরু হতেই হঠাৎ করে দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে।

তাড়াইল সদর বাজারের দোকানগুলোতে লেবুর ব্যাপক চাহিদা থাকলেও উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাকে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। বাজারের ভ্যানগাড়িগুলোতেও একই অবস্থা—২০০ টাকার নিচে কোথাও লেবু বিক্রি হচ্ছে না।

খুচরা বিক্রেতা আবুল মনসুর বলেন, “আগে স্বাভাবিক দামেই লেবু বিক্রি করতাম। কিন্তু রমজান ঘিরে পাইকারি বাজারে দাম বেড়ে গেছে। বেশি দামে কিনতে হচ্ছে, তাই কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।”

বাজারে লেবু কিনতে আসা নাঈমুল ইসলাম ও খায়রুল আলমসহ একাধিক ক্রেতা জানান, রমজানে ইফতারে লেবুর শরবত না হলে চলে না। আগে যে দামে এক ডজন লেবু কেনা যেত, এখন সেই দামে এক হালি কিনতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, বাজার মনিটরিং জোরদার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com