শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

৭০ বছর বয়সে ২২ বছর বয়সী তরুণীকে বিয়ে করলেন বৃদ্ধ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে
৭০ বছর বয়সে ২২ বছর বয়সী তরুণীকে বিয়ে করলেন বৃদ্ধ
বয়সে অনেক ব্যবধান থাকা সত্ত্বেও ৭০ বছর বয়সী হাকিম বাবর ভালোবেসে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে। আর এ বিয়ে নিয়ে পাকিস্তানে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রেমের সম্পর্কের পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালায়।
অসম বয়সের এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও এ দম্পতিকে ঘিরে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
অনেকে বৃদ্ধ হাকিম বাবরের সমালোচনা করলেও তিনি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। এক কনটেন্ট ক্রিয়েটরের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বয়স শুধু একটি সংখ্যা। মানুষের মনটাই আসল। সবার মনের দিক দিয়ে তরুণ হওয়া উচিত। আমার সদ্য বিবাহিত স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ। সে অনুযায়ীই আমি বিয়ে করেছি। তাহলে আমি ভুল কী করেছি?’
.
তিনি আরও বলেন, ‘আমি কোনো অনৈতিক কাজ করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন? যারা আমাদের সমালোচনা করছে, তাদের অনেকেরই মেয়ে বন্ধু বা বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। কিন্তু তারা বিয়ে করে না। বরং প্রেমের ভান করে প্রতারণা করে।’
তরুণী স্ত্রীও স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না। কারো মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলে বিয়ে করতে দেরি করা উচিত নয়।’
.
হাকিম বাবর জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর তিনি স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। এরপর তারা নেদারল্যান্ডসে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছেন।
.
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com