বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাত বছরে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সড়কে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে দুই বসতঘর ছাই, দগ্ধ শিশুর মৃত্যু ঢাকায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে দুই বসতঘর ছাই, দগ্ধ শিশুর মৃত্যু ঢাকায়

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় নানার সঙ্গে ঘুমিয়ে থাকা তৌহিদুল ইসলাম (৮) নামের এক শিশু মারাত্মক দগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে কৃষক আবু তুরাবের টিনশেড বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে উঠে পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে নানার পাশে ঘুমিয়ে থাকা তৌহিদুল অগ্নিদগ্ধ হয়। পরিবারের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর থেকে মালামাল বের করার সুযোগ পাননি। আগুনে দুটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় এবং প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।

দগ্ধ তৌহিদুল ইসলাম কাস্তুল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে মায়ের সঙ্গে কয়েকদিন আগে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। আগুনে দগ্ধ হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাতে ঘটনার খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবার জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও আতঙ্ক বিরাজ করছে। বিদ্যুৎ সংযোগের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com