বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

তেলআবিবে ইরানের তাণ্ডব! নেতানিয়াহুর অবস্থান নিয়ে চরম অনিশ্চয়তা!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
তেলআবিবে ইরানের তাণ্ডব! নেতানিয়াহুর অবস্থান নিয়ে চরম অনিশ্চয়তা!

ইসরাইলের প্রধানমন্ত্রী কার্যালয় ও দেশটির বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ইরানের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি উঠেছে। হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

ইরানের একটি আধা-সরকারি সূত্র জানায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এই হামলার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, এটি ছিল পূর্বপরিকল্পিত এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত অভিযান।

প্রতিবেদনে আরও বলা হয়, এই হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে এ বিষয়ে ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর পাল্টা জবাব হিসেবে ইরান অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।

ইরানের দাবি, তারা এ পর্যন্ত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অন্তত ১০টি ধাপ সম্পন্ন করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com