রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

তাড়াইলে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
তাড়াইলে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তাড়াইল এলএসডি রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

তাড়াইল উপজেলা শাখার সভাপতি শৈবাল কুমার পাল দিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলম খানের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রেজা এবং সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান খান মিলন, উদীচী তাড়াইল উপজেলা শাখার মহিলা সম্পাদিকা হোসনে আরা পুতুল, সহ-সাধারণ সম্পাদক ববিতা বিশ্বাস, সাংবাদিক রবীন্দ্র সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভানেত্রী দিবা রানী সরকার এবং সাধারণ সম্পাদক প্রিয়াংকা ভৌমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, মানবিকতা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com