রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

মানব সেবায় আমরা সংগঠনের উদ্যোগে তাড়াইলে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
মানব সেবায় আমরা সংগঠনের উদ্যোগে তাড়াইলে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

‘মানব সেবায় আমরা’ সংগঠনের আয়োজনে তাড়াইল উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ ও তাড়াইল থানার সামনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

‘মানব সেবায় আমরা’ সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকিরুল ইসলাম বাকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। 

আয়োজক সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই ‘মানব সেবায় আমরা’ সংগঠনের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা অংশ নেন এবং সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

সংগঠনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম বাকি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ উদ্যোগে যারা শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন হেকিম জানান, ২০২৪ সালে প্রতিষ্ঠিত “মানব সেবায় আমরা” একটি ৩৩ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের স্লোগান ‘পরিবর্তনে অঙ্গীকার’। সংগঠনটি নিয়মিতভাবে মাদক ও জুয়া বিরোধী কার্যক্রম, ইভটিজিং প্রতিরোধ, বিভিন্ন সামাজিক উদ্যোগ, শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি প্রিয়াঙ্কা ভৌমিক ও শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মাহমুদ লিমন, হোসনে আরা পুতুল, মাহমুদুল হাসান রিফাত, শহিদুল ইসলাম ও রাফিউল ইসলাম রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত ভূঁইয়া, সদস্য মোঃ শ্রাবণ ও রাকিব মোল্লাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com