শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নরসিংদীতে একই মহল্লায় দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
নরসিংদীতে একই মহল্লায় দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার দুটি আলাদা বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত দুই যুবক হলেন আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম ও শরিফ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মিমের বাবা-মা বাড়িতে না থাকায় তিনি একাই থাকতেন। মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমের পচন ধরা মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তিনি আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, একই সময়ে ওই মহল্লার অন্য একটি বাড়িতে শরিফের ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়িতে তার অসুস্থ মা থাকলেও তিনি বিষয়টি টের পাননি বলে জানিয়েছেন। পুলিশ এই দুই মৃত্যুর ঘটনায় কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ঘটনা দুটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তারা এই পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com