বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

পাকুন্দিয়ায় মাদকসম্রাট আল-আমিনসহ গ্রেফতার ২, অস্ত্র-ইয়াবা-ওয়াকিটকি উদ্ধার

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে মাদকসম্রাট আলআমিন ও তার সহযোগী মন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার আশুতিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশুতিয়া গ্রামের আলআমিনের দোচালা টিনের বসতঘরে মাদক ক্রয়-বিক্রয় এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এ সময় আলআমিন ও মো. মন্টু পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ও দেখানো মতে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কুড়াল, একাধিক স্টিলের তলোয়ার, রামদা, ছুরি, করাত, ছোট দা, কড়াত লাঠিসহ মোট ১৩টি ধারালো অস্ত্র, দুটি ওয়াকিটকি সেট এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফ জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com