বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ঠাডারকান্দা বাজার সংলগ্ন ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
ঠাডারকান্দা বাজার সংলগ্ন ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঠাডারকান্দা বাজার সংলগ্ন একটি কালভার্ট মাঝখান থেকে ভেঙে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

হোসেনপুর উপজেলা থেকে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া হয়ে পুলেরঘাটগামী গুরুত্বপূর্ণ এই সড়কটি দুই উপজেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এই সড়ক দিয়ে যাত্রীবাহী ও মালবাহী অসংখ্য যানবাহন চলাচল করে। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টটির মাঝখানে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে, ভাঙা অংশে লোহার রড ও কাঠের খুঁটি দিয়ে কোনোমতে ঝুঁকিপূর্ণভাবে আটকে রাখা হয়েছে। বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটির এই বেহাল দশা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয়রা নিজের উদ্যোগে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিলেও স্থায়ী সমাধানের অভাবে দুর্ভোগ দিন দিন বাড়ছে।

বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয়দের আশঙ্কা, ভারী বৃষ্টিপাত ও পানির প্রবল স্রোতে কালভার্টটি পুরোপুরি ধসে পড়তে পারে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত কালভার্টটি সংস্কার অথবা নতুন করে একটি টেকসই কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এই সড়কটি দুই উপজেলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন বলেন,
“বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হয়েছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে হোসেনপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস মুঠোফোনে জানান,
“ওই স্থানে নতুন একটি কালভার্ট নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি আপাতত দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com