শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত

নওগাঁয় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের বক্সের ঢাকনার (ব্যাগডালা) আঘাতে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (তারিখ) সকাল ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নওসাদ (২৪) নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ‘শাহ সুলতান’ নামের একটি এসি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে পৌঁছালে অসাবধানতাবশত এর বক্সের ঢাকনা খুলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ঢাকনাটির সজোরে ধাক্কা লাগে।

এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নওসাদের মৃত্যু হয়। একই ঘটনায় অটোরিকশার দুই শিশুযাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com