সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে আহত ব্যক্তির মৃত্যু

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে আহত ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত নূরুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (৭ জুন) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৩ জুন সকালে উপজেলার নারান্দী ইউনিয়নের দাড়পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম দাড়পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরুল ইসলামের পরিবারের সঙ্গে প্রতিবেশী একই গোষ্ঠীর রেনু মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৩ জুন সকালে বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নূরুল ইসলাম গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে শাহানা আক্তার বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় রেনু মিয়া, তার তিন ছেলে সোহাগ, নাদিম ও নাঈমসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পর দায়ের হওয়া মামলার তদন্ত শুরু হয়েছে। এ পর্যন্ত সোহাগ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com