রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াইলে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
তাড়াইলে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জের তাড়াইলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকার অবৈধ রিং, কারেন্ট ও কোনা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৮ জুন) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সূতী নদী, মান্দারা বিল এবং আশপাশের প্লাবিত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও তাড়াইল থানা পুলিশের সমন্বয়ে ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে ১৩টি রিং জাল, ২টি কারেন্ট জাল এবং ৩টি কোনা জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের মধ্যে ১৩টি রিং জালের আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা, ২টি কারেন্ট জালের মূল্য ৫ হাজার টাকা এবং ৩টি কোনা জালের মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত জালের মোট বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা।

অভিযান শেষে জব্দকৃত জালগুলো উপজেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিকেল ৩টার দিকে ইউএনও তানজিলা আখতারের উপস্থিতিতে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, “মা মাছ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উদ্ধার হওয়া অবৈধ জালগুলো ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com