বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

হোসেনপুরে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ধর্ষণচেষ্টাকারী মোঃ দ্বীন ইসলামের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ধর্ষণচেষ্টাকারী মোঃ দ্বীন ইসলামের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মোঃ দ্বীন ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শত শত নারী-পুরুষ সড়কে নেমে ধর্ষকের ফাঁসি ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আজ ৮ই জুলাই বিকেলে উপজেলার ধুলিহর এলাকায় হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন ধুলিহর ও হোসেনপুরের বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

স্থানীয়দের অভিযোগ, গত ৩ জুন ২০২৬ তারিখে ধুলিহর এলাকায় মাদকাসক্ত মোঃ দ্বীন ইসলাম ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর শিশুটির মা রোজিনা খাতুন থানায় অভিযোগ দায়ের করেন, যার মামলা নং- ০৫ (৬)২৬। তবে মামলা করার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ষড়যন্ত্র করা হচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন:

“এই ঘটনা শুধু একটি শিশুর ওপর হামলা নয়, এটি পুরো সমাজ ও মানবতার ওপর আঘাত। মাদকাসক্ত হয়ে একটি শিশুর জীবন নষ্ট করার চেষ্টা—এমন অপরাধের কোনো ক্ষমা নেই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ ফাঁসির ব্যবস্থা করা হোক।”

মানববন্ধনে অংশ নেওয়া নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের মেয়েরা আজ নিরাপদ নয়। যদি এই ধর্ষণচেষ্টাকারী পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও শিশু ঝুঁকিতে পড়বে। তাই আমরা চাই এমন শাস্তি, যা দেখে অন্য কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।”

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এলাকাবাসী সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাচ্ছে, ততক্ষণ তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com