রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াইলে গ্রাম আদালত নিয়ে ব্যতিক্রমী আয়োজন: র‍্যালি, ভিডিও শো ও কুইজে মুখর পংপাচিহা বাজার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
তাড়াইলে গ্রাম আদালত নিয়ে ব্যতিক্রমী আয়োজন: র‍্যালি, ভিডিও শো ও কুইজে মুখর পংপাচিহা বাজার

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই পংপাচিহা বাজারে জমে ওঠে ভিন্ন এক পরিবেশ। নানা বয়সী মানুষের ভিড়, কৌতূহল আর উৎসবমুখর উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। এর মধ্যেই ভেসে আসে একটি স্লোগান  “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে।” এরপর শুরু হয় গ্রাম আদালত বিষয়ক ব্যতিক্রমধর্মী এক সচেতনতামূলক আয়োজন।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের পংপাচিহা বাজারে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের অধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাজার এলাকায় বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তাড়াইল-সাচাইল ইউনিয়নের প্রশাসক হাসিবুর রহমান নাদিম, উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান ভূঞাঁ, গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত আব্দুল আহাদ রুশো, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালির পাশাপাশি মাইকিং ও গ্রাম আদালতের থিম সং প্রচার করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে আদালতের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।

র‍্যালি শেষে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে ভিডিও শো প্রদর্শন করা হয়। নাটিকা ও তথ্যচিত্রভিত্তিক এ প্রদর্শনীতে দেখানো হয় কীভাবে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায়। এতে নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা, যা সময় ও অর্থ সাশ্রয় করে এবং সাধারণ মানুষকে দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি দেয়।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ভিডিও শো শেষে কুইজ প্রতিযোগিতা। প্রদর্শিত তথ্যচিত্রের ওপর ভিত্তি করে প্রশ্নোত্তর পর্বে শিশু থেকে বয়স্করাও অংশ নেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন আয়োজন গ্রাম আদালত সম্পর্কে তাদের ধারণা আরও পরিষ্কার করেছে এবং স্থানীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়িয়েছে।

তাড়াইল-সাচাইল ইউনিয়নের এই উদ্যোগকে স্থানীয়রা সচেতনতা বৃদ্ধির একটি সফল প্রয়াস হিসেবে দেখছেন, যা গ্রামীণ পর্যায়ে সহজ ও কার্যকর বিচারপ্রাপ্তির পথ আরও সুগম করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com