বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ১

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শ্রীরামদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, অটোরিকশার যাত্রীরা বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com