রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ, মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে জমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাটসহ বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।

ভুক্তভোগী হাসিনা বেগম অভিযোগ করেন, তাঁর বসতবাড়ি ভেঙে দিয়ে একাধিকবার উচ্ছেদের চেষ্টা করা হয়েছে এবং এখনও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, অভিযোগ নিয়ে থানাসহ বিভিন্ন দপ্তরে গেলেও কোনো প্রতিকার পাননি। এমনকি জেলা পর্যায়ের নেতাদের কাছেও বিষয়টি জানানো হলেও সমাধান মেলেনি বলে দাবি করেন তিনি।

আরেক ভুক্তভোগী পরিতোষ মণ্ডল বলেন, সরকার পরিবর্তনের পর অভিযুক্ত নেতার প্রভাব আরও বেড়েছে। পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগের বিষয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

উল্লেখ্য, এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com