শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জের তাড়াইলে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’–এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় উপজেলা পরিষদ (সম্প্রসারিত) হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসানুল জাহীদ

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী ধারণা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, বরং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তায় দক্ষ হয়ে উঠতে হবে। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও মেধাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিমুখী শিক্ষা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর উদ্যোগে এবং এডুকেশনাল এগ্রিকালচার স্মার্ট সিস্টেম (EESS)–এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার মেধাবী ও উদ্ভাবনী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com