মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

শনিবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে পর্যটন নগরীতে গিয়ে রাতেই আবার ঢাকায় ফিরে আসবেন তিনি।

শুক্রবার (১২ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানে কক্সবাজার যাবেন। বিমানবন্দর থেকে কক্সবাজার নেমে সড়ক পথে চকরিয়ায় পিএমখালিতে যাবেন। সেখানে পাতালী খাল পুনঃখনন, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

“বিকালে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা ও সন্ধ্যায় সুধী সমাবেশও বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখবেন। রাতের ফ্লাইটেই প্রধানমন্ত্রী আবার ঢাকায় ফিরবেন।”

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর।

এদিকে কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা বলছেন, কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার। জাতীয় নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রীর সফরে দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবে রূপ পাওয়ার আশায় স্থানীয় বিএনপি নেতারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com