সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি- ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’ পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা শনিবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী বাজেট ‘প্রতারণামূলক ও দিকনির্দেশনাহীন’:এনসিপি

বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি- ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি—‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’

নওগাঁর বদলগাছীতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় অপহরণের অভিযোগ তুলে মেয়েকে দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মা।

রোববার (১৪ জুন) বদলগাছী উপজেলার কয়া ভবানীপুর গ্রামের বাসিন্দা মোছা. নেসপাতি বেগম বদলগাছী চারমাথা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, তার মেয়ে নাছরিন আক্তার (১৩) কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গত ৭ জুন সকাল ৭টার দিকে কোচিং ও স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে স্থানীয় সূত্রে তারা জানতে পারেন, ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে কোলা ইউনিয়নের কোলা গ্রামের মগলের গোল এলাকার পাকা সড়ক থেকে একটি সিএনজিযোগে নাছরিনকে ভাণ্ডারপুরের দিকে নিয়ে যাওয়া হয়।

নেসপাতি বেগম অভিযোগ করেন, অপহরণের মূল পরিকল্পনাকারী তাদের প্রতিবেশী রায়হান হোসেন (২৫)। এ ঘটনায় রায়হানের বাবা বেলাল হোসেন, মা শিরিন আক্তার ও ভাই সুমন হোসেনও সহযোগিতা করেছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “মেয়ে নিখোঁজ হওয়ার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে মেয়েকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। ঘটনার পর থেকে তারা বিভিন্ন ধরনের তালবাহানা করছে। এমনকি ভয়ভীতি ও হুমকিও দিচ্ছে।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “বর্তমানে আমার নাবালিকা মেয়ে এবং অভিযুক্ত রায়হান অজ্ঞাত স্থানে অবস্থান করছে। একজন মা হিসেবে আমি চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে আছি। যেকোনো সময় আমার মেয়ের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছি।”

তিনি জানান, ঘটনার পর ১১ জুন বদলগাছী থানায় একটি এজাহার দায়ের করা হলেও এখন পর্যন্ত মেয়েকে উদ্ধার বা অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ সুপার, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেসপাতি বেগম।

তিনি বলেন, “আমি একজন অসহায় মা। প্রশাসনের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আমার নাবালিকা মেয়েকে দ্রুত উদ্ধার করুন এবং অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচার প্রত্যাশা করি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাছরিন আক্তারের পিতা মো. হিটলার, বড় ভাই নাসিব হোসেন, স্থানীয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম, জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা দ্রুত মেয়েটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমসহ অভিযুক্তদের আটকের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com