সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সুশাসন না থাকলে এনবিআরকে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না: দেবপ্রিয় ভট্টাচার্য তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নাকচ যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ১১ স্কাইডাইভারসহ নিহত ১২ ট্রাফিক আধুনিকায়নে তৃতীয়বার বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা দিল কোয়ান্টাম নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: মোহাম্মদ জহির প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করল গ্রামীণফোন তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ

নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: মোহাম্মদ জহির

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন।

একই সঙ্গে মোহাম্মদ জহির বলেন, যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে যাচাই-বাছাই চলছে।

সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ জহির এ কথা বলেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হোসেনসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের প্রসঙ্গে মোহাম্মদ জহির হোসেন বলেন, পাঁচজন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ পর্ষদ গঠিত হচ্ছে। যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে। এখানে সম্পূর্ণ নিরপেক্ষ লোক দিতে চাই, যাঁরা এই ব্যাংককে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন। আশা করি, খুব শিগগির সুন্দর ও নিরপেক্ষ পর্ষদ আসবে।

মোহাম্মদ জহির আরও বলেন, বর্তমানে তিনি সীমিত সময়ের জন্য এক সদস্যবিশিষ্ট পর্ষদের দায়িত্ব পালন করছেন। লক্ষ্য—ব্যাংকের কার্যক্রমে যেন বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করা।

এদিকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ব্যাংকটি।

আলতাফ হোসেন বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকা পাওয়া গেছে। কিন্তু সেই অর্থের পুরোটাও এখনো ব্যবহার করতে হয়নি। তাঁর আশা, যাঁরা আতঙ্কে টাকা তুলে নিয়েছেন, তারা আবারও ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে আসবেন।

ইসলামী ব্যাংকের এমডি আরও বলেন, ব্যাংকের বড় একটি শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, আগের তুলনায় হিসাব বন্ধের পরিমাণ প্রায় ৭৫ শতাংশ কমে গেছে। অর্থাৎ গ্রাহকদের আস্থা যে ফিরে আসছে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com