বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী ডেঙ্গু থেকে সুরক্ষায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে- এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন মাসুদ আহ্বায়ক, মুরাদ সদস্যসচিব: তাড়াইলে এনসিপির ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড তাড়াইলের দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদকবিরোধী জনরোষ, বাড়িঘর ভাঙচুর ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ

তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে এলাকাবাসীর লিখিত আবেদন 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৬৩ বার পড়া হয়েছে
তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে এলাকাবাসীর লিখিত আবেদন 

কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবক ও এলাকাবাসী উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) লিখিত অভিযোগ থেকে জানা যায়, তাড়াইল-সাচাইল ইউনিয়নের পংপাঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে সহকারী শিক্ষিকা শামীম আরা শাম্মীকে অন্যত্র বদলি করার দাবিতে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হকের কাছে জমা দেয়া হয়েছে। 

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, পংপাঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  অভিভাবক ও এলাকাবাসী চলতি মাসের ১০ তারিখে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর জমা দেওয়া আবেদনে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীম আরা শাম্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। আবেদনে বলা হয়, তাঁর দায়িত্ব পালনের ধরন ও আচরণ বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত করছে। সংশ্লিষ্ট শিক্ষিকা অনেক সময় নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে উপস্থিত হন এবং পাঠদান চলাকালে মোবাইল ফোন ব্যবহারে অতিরিক্ত মনোযোগী থাকেন। এছাড়া সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার পরিবর্তে বিভিন্ন বিষয়ে বিরূপ মন্তব্য ও সমালোচনার মাধ্যমে কর্মপরিবেশে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। আবেদনে আরও বলা হয়, বিদ্যালয়ের প্রয়োজনীয় বিষয়ে যোগাযোগ করতে গেলে অনেক অভিভাবক প্রত্যাশিত সহযোগিতা ও সম্মানজনক আচরণ পান না। বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাঁর স্বামীর ঘন ঘন হস্তক্ষেপও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগকারীরা দাবি করেন। সম্প্রতি উপজেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে বিদ্যালয়ের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনা হয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চলমান বিরোধ, বিভক্তি ও অসন্তোষ দূর করে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষিকার বদলি প্রয়োজন। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীদের স্বার্থ এবং প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

অভিযুক্ত শিক্ষিকা শামীম আরা শাম্মী অভিযোগ বিষয়ে বলেন, আমার সহকর্মী হাসিনা আক্তার জলি শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীরে আমার বিরুদ্ধে  উসকিয়ে দিয়ে অভিযোগে মিথ্যা, বানোয়াট কথা লিখা হয়েছে। তিনি বলেন, ২০০৯ সালের ২৭ জানুয়ারি থেকে আমি অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্বে রয়েছি। অভিযোগের তদন্তের সময় আমি বিস্তারিত বলব।

তাড়াইল উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বিষয়টি স্বীকার করে পংপাঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্যাণী রানী দাস বলেন, বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষিকা হাসিনা আক্তার জলি ও শামীম আরা শাম্মীর মাঝে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না।

তাড়াইল উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলায় বর্তমানে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকায় পরিদর্শনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যস্ততা রয়েছে। ফলে তদন্ত প্রতিবেদন দাখিল করতে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com