বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

নওগাঁয় প্রবাসীর উদ্যোগে মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
নওগাঁয় প্রবাসীর উদ্যোগে মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

নওগাঁর বদলগাছী উপজেলায় প্রবাসী আবু হাসানের উদ্যোগে মরক্কো জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সামাজিক সংগঠন জোলাপাড়া মানবকল্যাণ প্রবাসী ফাউন্ডেশন এ আয়োজনের উদ্যোগ নেয়।

শনিবার বিকেলে জোলাপাড়া মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ, শ্রীরামপুর, এনায়েতপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পারসোমবাড়ি বাজারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় দুই শতাধিক মোটরসাইকেল এবং প্রায় ২০টি ইজিচার্জার অংশ নেয়। এতে কয়েকশ তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মরক্কো দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করেন।

এ সময় প্রবাসী আবু হাসান বলেন, আমি একজন মুসলিম। মরক্কো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং আন্তর্জাতিক ফুটবলে তাদের অর্জন আমাদের গর্বিত করে। মরক্কো দলে অনেক মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাদের সামর্থ্য সম্পর্কে অনেকেই যথেষ্ট অবগত নন। আমরা আশা করি, ভবিষ্যতের বিশ্বকাপগুলোতে মরক্কো আরও ভালো সাফল্য অর্জন করবে এবং বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।

শোভাযাত্রাটি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com