সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বদলগাছীতে বজ্রপাতে এক ব্যক্তি গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
বদলগাছীতে বজ্রপাতে এক ব্যক্তি গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর

নওগাঁর বদলগাছী উপজেলায় বজ্রপাতে আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি উপজেলার নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। পথে নাজিরপুর সরস্বতী সেতুর মাঝামাঝি পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের আঘাতে তার পিঠের অংশ ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও তার শরীরের দগ্ধ ও ক্ষতের মাত্রা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

ঘটনার খবর পেয়ে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহতের পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করেন।

স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, রোববার বিকেল ৫টা থেকে এলাকায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। তাদের দাবি, অতীতে তারা এত ঘন ঘন ও ভয়াবহ বজ্রপাত দেখেননি। এক পর্যায়ে মাত্র এক মিনিটের মধ্যে প্রায় ১৯টি বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পথচারী নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com