রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে আগ্রহী গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগ পাওয়ার পর তফসিলি ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, কিছু তফসিলি ব্যাংক সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বে থাকলেও নানা প্রক্রিয়ায় গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে নিরুৎসাহিত করছে।

এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে যে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী তফসিলি ব্যাংকগুলো সঞ্চয়পত্রের ইস্যুকারী অফিস হিসেবে দায়িত্ব পালন করে। ফলে বিনিয়োগকারীদের সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা এবং মানসম্মত সেবা নিশ্চিত করা তাদের বাধ্যবাধকতা।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোর শাখা পর্যায়ে সঞ্চয়পত্র-সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা নিরুৎসাহমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। গ্রাহকদের সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com