মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির নওগাঁ সদরে কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত তাড়াইলে শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা টাঙ্গাইলে বংশাই নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত র‍্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার হামের টিকা ইস্যুতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বংশাই নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীতে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ দেখা গেছে।

সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলা সদরের বংশাই নদীর ওপর নির্মিত আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্রিজের নিচ দিয়ে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ হয়। পরে সেখানে লোকজনের ভিড় জমে।

স্থানীয়দের ধারণা, মরদেহটি মধ্যবয়সী এক পুরুষের। পানিতে দীর্ঘ সময় থাকায় মরদেহটি ফুলে গেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পুলিশ তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com