বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

তাড়াইলে শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের সিংগোয়ারপাড় বাজারে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও চশমা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় এসকেএম যুব সংঘের কার্যালয়ে ভিশন সেন্টার তাড়াইলের আয়োজনে এবং এসকেএম যুব সংঘের সহযোগিতায় এ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র ‘ভিশন সেন্টার’ তাড়াইলের চিকিৎসক ও সংশ্লিষ্টরা রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া এবং চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও চশমা পেয়ে উপকারভোগীরা আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com