বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল, সম্পাদক আশরাফুল নয়ন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল, সম্পাদক আশরাফুল নয়ন

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক মেয়াদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ৮টায় শহরের মুক্তির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রায়হান আলম।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে বিজয় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনকে সভাপতি এবং বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার উত্তাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাহেব আলী, অর্থ সম্পাদক নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র জেলা প্রতিনিধি মেহেদী হাসান (অন্তর), দপ্তর সম্পাদক এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি লোকমান আলী, ক্রীড়া ও উৎসব সম্পাদক চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন ও দেশ টিভির জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি নওগাঁ জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com